লাইসেন্স নং: ১২/২০২৬ ☎ ০১৭৫৯-৫১৩০৮৫ ফেসবুক English
রাজবাড়ী উইমেন চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি Rajbari Women Chamber of Commerce & Industry সদস্য হোন

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ-RWCCI -এর প্রতিনিধি দল

চেম্বার · ২২ সেপ্ট ২০২৬

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ-RWCCI -এর প্রতিনিধি দল

নারী উদ্যোক্তা উন্নয়নে নতুন সম্ভাবনার প্রত্যাশা

Rajbari Women Chamber of Commerce & Industry (RWCCI) -এর সম্মানিত সভাপতি-এর নেতৃত্বে চেম্বারের একটি প্রতিনিধি দল ২২/০৯/২০২৬ তারিখে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাজবাড়ীর নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং রাজবাড়ীতে একটি শক্তিশালী নারী উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

RWCCI বিশ্বাস করে—সমন্বিত উদ্যোগ, সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে রাজবাড়ীর নারী উদ্যোক্তারা আরও এগিয়ে যাবেন।

নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রত্যয়।

← সকল সংবাদে ফিরে যান